ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

ঢাবিতে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়লো মঞ্চ (ভিডিও)

০৬ জানুয়ারি ২০২৩, ০৪:১২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মঞ্চ ভেঙে পড়ার সময়

মঞ্চ ভেঙে পড়ার সময় © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলা বসেছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়েছে। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এসময় মঞ্চে থাকা নওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

মঞ্চ ভেঙে পড়ার কিছুক্ষণ পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলবো, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোন মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?

এর আগে বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি পূর্ব অনুষ্ঠান শুরু হয়। গত ৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ হলো র‌্যালি।

এতে অংশ নিতে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

এসময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। পরে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

ইরান কি যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপে অংশ নেবে?
  • ০৪ মার্চ ২০২৬
দরজা ভেঙে শিক্ষার্থীকে জাগাল ফায়ার সার্ভিস
  • ০৪ মার্চ ২০২৬
সকালে ৪০ মিনিট অফিসে অবস্থান বাধ্যতামূলক সরকারি কর্মচারীদের
  • ০৪ মার্চ ২০২৬
মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শককে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৪ মার্চ ২০২৬
ইবির লাইব্রেরিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন, যুক্ত …
  • ০৪ মার্চ ২০২৬
কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত…
  • ০৪ মার্চ ২০২৬