ছাত্রলীগের সভাপতি-সম্পাদক পদপ্রত্যাশীদের আবেদন শুরু কাল

২৯ নভেম্বর ২০২২, ০৮:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
লোগো

লোগো © ফাইল ফটাে

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আবেদন চেয়েছে ৩০তম জাতীয় সম্মেলন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুজন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও আরেক নির্বাচন কমিশনার শামস-ই-নোমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দিতে হবে। 

পদ-প্রত্যাশীরা আগামীকাল বুধবার (৩০ নভেম্বর) থেকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এর অনলাইন কমিউনিটি ওয়েবসাইট https://bsl.community থেকে ফরম সংগ্রহ করে  জমা দিতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভাইরাল হতে গিয়ে চাকরি হারাচ্ছেন ঢাবি অধ্যাপক তাশরিক!
  • ২৩ জুন ২০২৬
সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিলের নির্দেশ
  • ২৩ জুন ২০২৬
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড…
  • ২৩ জুন ২০২৬
জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের উত্থান সম্ভব নয় : রিজভী
  • ২৩ জুন ২০২৬
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত
  • ২৩ জুন ২০২৬
জাবিতে বিশ্বকাপ উপলক্ষে রম্য বিতর্ক অনুষ্ঠিত, আর্জেন্টিনা ব…
  • ২৩ জুন ২০২৬