ইডেন ছাত্রলীগের কমিটি স্থগিত, ১৬ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার

২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ AM
শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়

শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় © ফাইল ফটো

দুই পক্ষের রেষারেষি ও মারামারির ঘটনায় রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে শাখা ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়ার মধ্যে রয়েছে- কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার।

বিজ্ঞতিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, সেই সাথে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ও প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিত্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হলো।

“সেই সাথে জানানো যাচ্ছে যে অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সাথে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬