সরিয়ে দেওয়া হলো ছাত্রলীগের পরিবেশ সম্পাদককে

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৬ AM
বান্দরবান জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হক

বান্দরবান জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হক © সংগৃহীত

বান্দরবান জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হককে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ ও সেক্রেটারি জনি সুশীলের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভাপতি কাউছার সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগে থাকাকালে অন্য সংগঠনে সম্পৃক্ত থাকা যাবে না, জিয়াউল হক এ নীতি ভঙ্গ করে অন্য সংগঠনে জড়িয়ে গেছেন। এ ছাড়া সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কাজে জড়িত।

আরো পড়ুন: রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধাক্কা দিল ট্রাক

কাউসার আরও বলেন, তিনি ছাত্রলীগের নিয়মনীতি ভঙ্গ করেছেন, ছাত্রলীগের রাজনীতিতে তার তেমন কোনো আগ্রহও নেই। সব কিছু বিবেচনায় ছাত্রলীগের সব সদস্যদের সিদ্ধান্তে জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউল হককে অব্যাহতি দেওয়া হয়েছে সংগঠন থেকে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬