গেজেটে নাম নেই, যা বললেন পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭ PM
শামীম শাহরিয়ার

শামীম শাহরিয়ার © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং ৪৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেটে তার নাম না থাকার প্রসঙ্গে মন্তব্য করেছেন। শুক্রবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। 

স্ট্যাটাসে তিনি বলেন, ‘৪৪তম বিসিএসের রেজাল্টের সময় আমি লাইব্রেরিতে পড়ছিলাম। তখন আমার বন্ধুদের সঙ্গে জড়ায়ে ধরে আনন্দ উদযাপন করেছিলাম। আজ গেজেটে নাম আসেনি, তখনও লাইব্রেরিতে ছিলাম, আমার প্রিয়জনরা কান্নায় জড়ায়ে ধরেছে। আমার কাছে বিষয়টা এমন—গেজেটে অন্তর্ভুক্ত হলে ভালো হতো, তবে না হলেও তেমন ক্ষতি নাই। আমি মেডিকেল টেস্টসহ সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমার ক্যাম্পাসে আমার নামে কেউ বাজে রিভিউ দিতে পারে, এটা আমাকে মেরে ফেললেও বিশ্বাস করব না।’

তিনি আরও বলেন, ‘সিগন্যালে মাত্র কয়েকজন আমাকে বলেছে, প্রয়োজনে তারা কর্মবিরতি দিতে পারে। আমি বলেছি দরকার নাই। আমি সত্যিই তাদেরকে অনেক ভালোবাসি, তারা আমার ‘সেকেন্ড ফ্যামিলি’। রেজাল্টের পর এলাকায় সব রাজনৈতিক দল, শিক্ষক, সরকারি কর্মকর্তারা বিশাল সংবর্ধনা দিয়েছে। সেখান থেকেও নেতিবাচক রিপোর্ট আসবে, আমার তেমন মনে হয় না। আশা করি সংশোধিত গেজেটে অন্তর্ভুক্ত হব। সবার ভালবাসা, সাপোর্ট এবং উদ্বিগ্নতার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ।’ 

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬