জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড নিয়ে যা জানালেন সাইয়েদ আবদুল্লাহ

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
সাইয়েদ আবদুল্লাহ

সাইয়েদ আবদুল্লাহ © ফাইল ছবি

জুলাই-বিপ্লবের মাস্টারমাইন্ড নিয়ে এবার মুখ খুলেছেন কোটা সংস্কার আন্দোলন ও পরে ছাত্র-জনতার অভ্যুত্থানকে প্রথম থেকে সমর্থন দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ। আজ রবিবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে তার মন্তব্য জানান।  

সাইয়েদ আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। এ আন্দোলনের মাস্টারমাইন্ডকে বা কারা ছিল? এ টপিকটা নিয়ে চারদিকে অনেক সরগরম অবস্থা মিডিয়াও সিরিয়াসলিভাবে ফোকাস করছে। 

তার মতে, জুলাইয়ের এই আন্দোলনের সফল হওয়ার একমাত্র কারণ এই আন্দোলনের কোন মাস্টার মাইন্ড না থাকা। এ  আন্দোলনের যদি কোন মাস্টার মাইন্ড থাকতো তাহলে এ আন্দোলন কখনোই সফল হতো না।

তিনি আরো বলেন, এ আন্দোলন যদি সফল না হতো তখন অনেক সমন্বয়ক ও মাস্টার মাইন্ডরা পরিচয় দিতে লজ্জা পেত, মুখ লুকিয়ে রাখত। যে মুহূর্তে হাসিনার পতন ঘটিয়ে ফেলেছে আন্দোলনকে ছিনিয়ে নেয়ার জন্য এ আন্দোলনের ক্রেডিট নেয়ার জন্য লোকের অভাব নেই। এদিকে পাঁচ তারিখের পর থেকে অনেক বিপ্লবীর জন্ম হয়ে গেছে বলেও জানান তিনি। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence