মুগ্ধর কথা বলতে গিয়ে লাইভ টকশোতে কাঁদলেন উপস্থাপিকা

০১ আগস্ট ২০২৪, ১১:৫৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM
মুগ্ধ ও নিকোল

মুগ্ধ ও নিকোল © সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মেধাবী মুগ্ধ পড়াশোনার পাশাপাশি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফাইবারে বিভিন্ন কাজ করতেন।

সফল এই ফ্রিল্যান্সারের মৃত্যুতে হতবাক পুরো দেশ। মুগ্ধর এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। মুগ্ধর স্মৃতিচারণ করতে গিয়ে কাঁদছেন অনেকেই। তেমনি একজন বেসরকারি যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল। 

বৃহস্পতিবার রাতে যমুনা টিভির একটি লাইভ টকশোতে মুগ্ধর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগ দলীয় সংসদ সাহদাব আকবর চৌধুরী ও বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

কান্নাজড়িত কণ্ঠে নিকোল বলেন, 'আগস্টের আগে জুলাইয়ে এমন করে শোক পালন করতে হবে তা আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে (সাহদাব চৌধুরী) একটা ঘটনার কথা বললাম। আমি আশা করছি ঘটনাটি আপনি প্রধানমন্ত্রীকে বলবেন। একজন শিক্ষার্থীর (মুগ্ধ) সঙ্গে কী হয়েছে।

এদিকে সফল এই ফ্রিল্যান্সারের মৃত্যুতে বুধবার সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তা প্রকাশ করেছে ফাইবার কর্তৃপক্ষ।

শোক বার্তায় বলা হয়েছে, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ফাইবারে পরিবারের একটি ক্ষতির কথা জানতে পেরেছি। গত সপ্তাহে মা-বাবা ও দুই ভাইকে রেখে মারা গেছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর একজন প্রতিভাবান বিপণনকর্মী ছিলেন, যিনি এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দক্ষতার মাধ্যমে ফাইভারে একটি সফল ব্যবসা গড়ে তুলেছিলেন। তার চেয়েও বেশি, তিনি ছিলেন একজন উৎসুক ভ্রমণকারী, মেধাবী ফুটবলার, স্কাউট ও সত্যিকারের মানবিক ব্যক্তি।

ফাইবারের এশিয়া অঞ্চলের বাংলাদেশ ফাইভআর কমিউনিটির প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মীর মাহফুজুর রহমান ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। ফাইভআরে তিনি এক হাজারের বেশি কাজ করেছেন। তিনি একজন রেমিট্যান্স–যোদ্ধা। ফাইবারে তিনি সফলভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপণনের কাজ করতেন। কোটা সংস্কার আন্দোলনে তিনি শুধু অংশ নেননি, গুলিবিদ্ধ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করিয়েছেন। মুগ্ধ আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটির হিরো। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। আর তাই মুগ্ধর মৃত্যুতে ফাইভআর দুঃখ প্রকাশ করেছে। তিনি আমাদের কমিউনিটিতে একজন হিরো হিসেবেই বেঁচে থাকবেন।’

সারাদেশে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনে কড়া নির্দেশ মন…
  • ০৮ মে ২০২৬
ডাকসুর বিক্ষোভের পর সিন্ডিকেটে শনিবারের বাস চালুর সিদ্ধান্ত
  • ০৮ মে ২০২৬
জুয়ার টাকা জোগাড় করতে বিশ্ববিদ্যালয় ভিসির হোয়াটসঅ্যাপ অ্যাক…
  • ০৮ মে ২০২৬
অ্যাপ বানিয়ে কল ডিটেইলস-ব্যাংক অ্যাকাউন্ট-মামলাসহ সংবেদনশীল…
  • ০৮ মে ২০২৬
চবি শাখার কমিটি দেবে নিষিদ্ধ ছাত্রলীগ, আবেদন চেয়ে বিজ্ঞপ্তি!
  • ০৮ মে ২০২৬
ঈদ-উল আজহার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9