অবসরের ঘোষণা দিলেন অ্যারন ফিঞ্চ

১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪ AM
অ্যারন ফিঞ্চ

অ্যারন ফিঞ্চ © সংগৃহীত

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শনিবার (১০ সেপ্টেম্বর) এক সাংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই অজি ক্রিকেটার।

রোববার (১১ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি খেলবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যারন ফিঞ্চ বলেন, এখনই সময় এসেছে একজন নতুন নেতাকে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এবং জেতার সর্বোত্তম সুযোগ দেওয়ার। আমার যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৫’র দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিচার্জ।

লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন অ্যারন ফিঞ্চ। সর্বশেষ ৭ ওয়ানডেতে মাত্র ২৬ রান করেছেন ডানহাতি এই ওপেনার। এর মধ্যে ৩ ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজে ৫ ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ১৫।

প্রায় ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন অ্যারন। ২০১৫ সালে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন দলকে। সব মিলিয়ে আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ১৪৫টি। ১৭টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ৩০টি হাফ সেঞ্চুরি। ৩৯.১৩ গড়ে ওয়ানডেতে করেছেন ৫ হাজার ৪০১ রান। ৫৪ ম্যাচে অজিদের নেতৃত্ব দিয়ে ৩০ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ফিঞ্চ।

ট্যাগ: ক্রিকেট
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081