এশিয়া কাপ থেকে আসিফ আলীকে নিষিদ্ধ করা উচিত: স্ট্যানিকজাই

০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩০ PM
ফরিদ- আসিফ আলী

ফরিদ- আসিফ আলী © সংগৃহীত

পাকিস্তানি হার্ডহিটার ব্যাটার আসিফ আলিকে এশিয়া কাপের বাকি ম্যাচে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী (সিইও) শফিক স্ট্যানিকজাই। টুইটারে এক পোস্টে তিনি এই দাবি করেছেন। এশিয়া কাপের বাকি সময় আসিফকে নিষেধাজ্ঞার দাবি জানালেন তিনি।

একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত পাকিস্তান। একমাত্র ভরসা হয়ে ছিলেন আসিফ আলী। ১৯তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন। ফরিদ আহমেদের পরের বলেই শর্ট ফাইন লেগে ক্যাচ হলেন।

ছক্কা হজমের পর উইকেট নিয়ে আসিফের একেবারে সামনে গিয়ে ফিস্ট বাম্প করলেন ফরিদ। আউট হওয়ার পর প্রতিপক্ষ বোলারের এই উদযাপন যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিলো পাকিস্তানি ব্যাটসম্যানকে। ধাক্কা দিয়ে আসিফ সরিয়ে দিলেন ফরিদকে।

আরও পড়ুন: দুই বিশ্বরেকর্ড নাসিম শাহর

আফগান পেসারও পাল্টা প্রতিক্রিয়া দেখান। আসিফের যেন রাগ আরও বেড়ে গেলো, ব্যাট উঁচিয়ে মারতে চাইলেন ফরিদকে। আরও কয়েক সেকেন্ড উত্তপ্ত বাক্যবিনিময় হতেই আফগান খেলোয়াড়রা এসে দুজনকে আলাদা করেন। পেছনে ফিরে আবারও আসিফ কিছু একটা বলেন, তারপর ধরেন ড্রেসিংরুমের পথ।

স্ট্যানিকজাই ওই মুহূর্তের ভিডিও পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘এটা আসিফ আলীর চরম পর্যায়ের বোকামি এবং তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ করা হোক। যে কোনও বোলারের উদযাপন করার অধিকার আছে কিন্তু তাই বলে শারীরিক আগ্রাসন মোটেও গ্রহণযোগ্য নয়।’

আসিফ মাঠ ছাড়লেও বোলার নাসিম শাহ ব্যাটসম্যানের ভূমিকায় বীরোচিত ইনিংস খেলেন। শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে পাকিস্তানকে তোলেন ফাইনালে।

সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081