সেরার মুকুট নিজের মাথায় নিলেন রিজওয়ান

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩ PM
মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান © সংগৃহীত

মোহাম্মদ রিজওয়ানের এশিয়া কাপ স্বপ্নের মতো কাটছে। যার প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়েও।নিজ দলের অধিনায়ক বাবরকে সরিয়ে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছেন রিজওয়ান। সবশেষ আপডেট অনুযায়ী ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন এ ডানহাতি ওপেনার। এটিই তার ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

ভারতের কাছে হেরে যাত্রা শুরু করলেও হংকং ও ভারতকে (সুপার ফোরে) হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে পাকিস্তান। দলের জেতা দুই ম্যাচে ৭৮ ও ৭১ রানের ইনিংস খেলেছেন রিজওয়ান। সবমিলিয়ে তিন ম্যাচে ১৯২ রান করে তিনিই এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।

রিজওয়ান যতটা ভালো করেছেন, বাবর হতাশ করেছেন ততটাই। এশিয়া কাপ শুরুর আগে ৮১৮ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন বাবর। টানা তিন ম্যাচের ব্যর্থতায় ২৪ পয়েন্ট খুইয়ে ৭৯৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের অধিনায়ক।

আরও পড়ুন: ভারতের ভাগ্য ঝুলে গেল পাকিস্তানের হাতে

বাবর আজম ও মিসবাহ উল হকের পর তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রিজওয়ান। তিনি শীর্ষে ওঠার আগে ১১৫৫ দিন টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ের এক নম্বর স্থান দখলে রেখেছিলেন বাবর।

অন্যদিকে, ব্যাটিং র‍্যাংকিংয়ে অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কার নাম। শেষ তিন ম্যাচে ২০, ৩৫ ও ৫২ রান করে এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠেছেন এ ডানহাতি তরুণ ওপেনার। এছাড়া আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।

বোলিংয়ে তিন ধাপ এগিয়ে আকিল হোসেনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে উঠেছেন মুজিব উর রহমান। শ্রীলঙ্কার অফস্পিনার মহেশ থিকশানা কিপটে বোলিংয়ে পাঁচ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন আট নম্বরে। পাকিস্তানের শাদাব খান এক ধাপ গিয়ে উঠেছেন ১৪ নম্বরে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9