ভারতের ভাগ্য ঝুলে গেল পাকিস্তানের হাতে

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৮ AM
আজ পাকিস্তান জিতলে এশিয়া কাপ থেকে বিদায় নেবে ভারত

আজ পাকিস্তান জিতলে এশিয়া কাপ থেকে বিদায় নেবে ভারত © ইন্টারনেট

এশিয়া কাপে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে ভারত। ফলে ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে তাদের। বৃহস্পতিবার শেষ ম্যাচে শুধু আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না তাদের। অন্য ম্যাচগুলোর ফলাফলেও তাকিয়ে থাকতে হবে রোহিত, কোহলিদের।

মঙ্গলবার জিতে চার পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের দুই পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের ঝুলিতে পয়েন্ট নেই। এ অবস্থা থেকেও ফাইনালে ওটার সম্ভাবনা আছে ভারতের। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছে। তা হলেই ভারতের কপালে ফাইনাল জুটতে পারে।

আরো পড়ুন: ভারতকে ‌হারিয়ে ফাইনালে এক পা শ্রীলঙ্কার

আনন্দবাজার পত্রিকার হিসেব অনুযায়ী, পাকিস্তান দু’টি ম্যাচ হারলে এবং আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে তিন দলের পয়েন্ট হবে দুই। তখন নেট রান রেট দেখা হবে। আফগানিস্তানের মতো ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালে নেট রানরেট আরও বাড়বে।

অন্যদিকে, পাকিস্তান দু’টি ম্যাচই হারলে নেট রান রেট খারাপ হবে। এক মাত্র তখনই ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন রোহিতরা। আজ বুধবার বাবর আজমরা আফগানিস্তানকে হারাল্য়েই ছিটকে যাবে ভারত। এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগও হারাবে ভারত।

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081