একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন: মুশফিক

০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:০৯ PM
মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ © ফাইল ছবি

টেস্ট ও ওয়ানডেতে ছন্দে থাকলেও টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই ব্যাটে রান ছিল না মুশফিকুর রহিমের। ধারাবাহিক ব্যর্থতার কারণে অনেক সমালোচনাও হজম করতে হচ্ছিল তাকে। সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে চরম ব্যর্থ হন তিনি। তাই সমালোচনার মধেই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আন্তর্জাতিক ফরম্যাট থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন তিনি। এদিকে মুশফিকের এই ঘোষণায়  হৃদয় ভেঙেছে বলে জানিয়েছেন টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। রিয়াদের আবেগী স্ট্যাটাসে মুশফিকও জানালেন তার মনের কথা।

১২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মাহমুদউল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন—

‘প্রিয় মুশফিক, তোমার অবসরের ঘোষণা শুনে আমার মন ভেঙে গেছে। তবে টি-টোয়েন্টির ক্যারিয়ার ও অর্জনের জন্য তোমায় সাধুবাদ জানাই। তোমার সঙ্গে টি-টোয়েন্টি খেলাটা আনন্দদায়ক ছিল। তোমার কাজের নীতি সব সময়ই যে কোনো সংস্করণেই অনুপ্রেরণা দিয়ে যাবে।’

মাহমুদউল্লাহর এ প্রতিক্রিয়ার কৃতজ্ঞতার অভিব্যক্তিতে উত্তরও দিয়েছেন মুশফিক।  লিখেছেন— ‘সব সময় আমার পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। একমাত্র আপনিই সব সময় আমার পাশে ছিলেন।’

আরও পড়ুন: মুশফিকের অবসরের আবেদন এখনও গ্রহণ করেনি বিসিবি

শেষ লাইনটিতে মুশফিক কী বার্তা দিলেন তা নিয়ে সমর্থকদের মধ্যে চলছে শোরগোল।  অনেকের মতে, মুশফিকের এমন উত্তরে যেন কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দেওয়ার সুর রয়েছে।

মুশফিক টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাহমুদুউল্লাহর অধিনায়কত্বে। তার ওপর পারিবারিক বন্ধনেও আবদ্ধ দুজন।

মুশফিকের এ ঘোষণার পর থেকে ক্রিকেটমহল তোলপাড়। তার অবসরের সিদ্ধান্ত ঠিক না বেঠিক— এ নিয়েই চলে দিনভর আলোচনা। তবে মুশফিকের মাঠের সতীর্থরা এ আলোচনায় না গিয়ে তাকে বিদায়ী সম্ভাষণ জানিয়েছেন। বাকি দুই ফরম্যাটের জন্য জানিয়েছেন শুভকামনা।

  


 

ট্যাগ: ক্রিকেট
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9