পাকিস্তানের যে চার কৌশলে হারল ভারত

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫ AM
এক বল বাকি থাকতে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান

এক বল বাকি থাকতে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান © ইএসপিএন ক্রিকইনফো

এশিয়া কাপে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে পাকিস্তান। চলতি এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়বারের মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। টস জিতে অধিনায়ক বাবর আজম বোলিংয়ের সিদ্ধান্ত নেন। বিশ্লেষকদের মতে, এটাই পাকিস্তানকে এগিয়ে রেখেছে।

ভারত তুলেছিল ১৮১ রান। জবাবে পাকিস্তান এক বল ও পাঁচ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে। মাঠের খেলাতেও ভারতকে চমকে দিয়েছে পাকিস্তান। তাদের জয়ের পেছনে চারটি কৌশল বের করেছে বিবিসি বাংলা।

ভালো শুরু করেও ধরে রাখতে পারেনি ভারত: টপ অর্ডারে প্রত্যাশিত শুরু এনে দেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। আগের দেখায় নাসিম শাহ‘র বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরা রাহুল এ ম্যাচে দুটি ছক্কা মেরেছেন একই ওভারে। রোহিত শর্মাও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। তবে দুজনের কেউই ২০ বলের বেশি টিকতে পারেননি। চার ওভার ২ বলে ৫০ রান তোলা ভারত, ১০ ওভারে রান করেছিল ৯৩।

এই উইকেটে আগে ব্যাট করে শেষ পর্যন্ত যথেষ্ট রান হয়নি। পাকিস্তানের বোলারদের কৃতিত্ব তারা ভারতের ব্যাটসম্যানদের হাত খুলতে দেননি। স্পিনাররা আট ওভারে মাত্র ৫৬ রান দিয়েছেন, নিয়েছেন তিনটি উইকেট।

পাকিস্তানের ব্যাটিং লাইন আপে পরিবর্তন: বাবর আজম এ ম্যাচেও সুবিধা করতে পারেননি। ১০ বলে ১৪ রান করে তিনি সাজঘরে ফিরেছেন রাভি বিষ্ণইয়ের বলে। ফখর জামানও ব্যাট চালাতে পারেননি। তিনি ১৮ বলে করেছেন ১৫ রান। তবে ফখরের উইকেটের পরে কৌশলগত পরিবর্তন আনে পাকিস্তান, যা শেষ পর্যন্ত ফল দিয়েছে। মোহাম্মদ নাওয়াজকে ওপরের দিকে পাঠিয়েছে। নাওয়াজ লোয়ার অর্ডারে ব্যাট করলেও দুবাইয়ে দুই উইকেট যাওয়ার পরই নামেন।

আরো পড়ুন: মুশফিকের অবসরের আবেদন এখনও গ্রহণ করেনি বিসিবি

২০ বলে ৪২ রান তোলেন তিনি। মাঝের ওভারগুলোয় লেগস্পিনারদের ভালোভাবে সামলেছেন। নাওয়াজ পাকিস্তান সুপার লিগে হার্ড হিটিংয়ের জন্য সুপরিচিত। রিজওয়ান যখন উইকেটে ছিলেন, চাপ নিজে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন নাওয়াজ। তিনি মাঠে নামার পর ছয় ওভারে রান হয় ৯, ১০, ১০, ১১, ১২ ও ১৬। বল হাতেও ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।

ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া বলছেন, নাওয়াজ ভারতের জন্য ছিলেন আউট অফ সিলেবাস প্রশ্ন। রাভিন্দ্রা জাদেজার চোটের দিকেও ইঙ্গিত করেছেন, একটা পরিবর্তন, ভারতের পুরো দৃশ্যপট বদলে গেছে। জাদেজা আর নাওয়াজ একই ধরনের ক্রিকেটার।

মোহাম্মদ রিজওয়ানের ফর্ম: টুর্নামেন্ট শুরুর আগে রিজওয়ানের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছিল। বাবরের সাথে নামলে পাকিস্তানের ব্যাটিং মন্থর করে দেন বলে অভিযোগ বিশ্লেষকদের। তবে রান তাড়া করার সময় রিজওয়ানের মতো একজনের প্রয়োজন রয়েছে, তা প্রমাণ করেছেন। হংকংয়ের বিপক্ষে ৭৮ করার পর ভারতের বিপক্ষে তিনি ৫১ বলে রান করলেন ৭১। রিজওয়ান চেষ্টা করেছেন উইকেটে টিকে থাকতে, ডট বল না দিতে।

শেষ পর্যন্ত স্নায়ু ধরে রাখা: ভারত শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রাখতে পারেনি। রোহিত শর্মাকে খুবই উদ্বিগ্ন মনে হচ্ছিল, শেষ কয়েকটি ওভারে ফিল্ডিং সাজানোর সময় বা শলাপরামর্শ করার সময় মনে হচ্ছিল সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। শেষ ওভারে ভারতকে বৃত্তের ভেতর বাড়তি ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে। ওভার রেট ধরে না রাখার শাস্তি এটি। ১৮তম ওভারে সহজ ক্যাচ ফেলে দেন আরশদিপ সিং। অনেকেই ক্যাচটিকে ম্যাচ হারার কারণ দেখছেন।

সাবেক ক্রিকেটার হরভজন সিং টুইট করেছেন লিখেছেন, ‘কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না। আরশদিপকে নিয়ে সমালোচনা বন্ধ করুন।‘ আসিফ আলির রান ছিল ১। পরে আরও সাত বল খেলে একটি ছক্কা ও দুটি চার মেরে জয় সহজ করে তোলেন। ম্যাচ শেষে সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ টুইটারে লিখেছেন, ‘পয়সা উসুল ম্যাচ।’

সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081