দুটো বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাবো, প্রশ্ন আল আমিনের স্ত্রীর

০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫২ PM
ক্রিকেটার আল আমিন ও তার স্ত্রী ইশরাত জাহান

ক্রিকেটার আল আমিন ও তার স্ত্রী ইশরাত জাহান © সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের নির্যাতন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী ইশরাত জাহান। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আল আমিন তাকে নির্যাতন ও মারধর করেন। পরে দুটি বাচ্চাসহ তাকে বাসা থেকে বের করে দেন। তাদের বের করে দিয়ে আল আমিন অন্য মেয়েকে নিয়ে বাসায় উঠেছেন।

মিরপুর মডেল থানায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বামী আল আমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পর তিনি গণমাধ্যমের কাছে এসব অভিযোগ করেন।

অন্য মেয়ের সঙ্গে আল আমিনের সম্পর্কের বিষয়ে ইশরাত জাহান বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আল আমিনের বিয়ে হয়েছে কি না, তা জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল আমিনের অনেক ছবি আছে।’

তিনি বলেন, ‘দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এখন একটাই চাওয়া, বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।’

আরও পড়ুন: যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ক্রিকেটার আল-আমিন

তিনি আরও বলেন, এর আগেও আরও একবার আল আমিন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। বাচ্চাদের ভালোভাবে মানুষ করতে চান তিনি।

জাতীয় দলের এ ক্রিকেটারের বিরুদ্ধে ‘যৌতুক দাবি ও মারধর’র অভিযোগ তোলেন তিনি। থানায় লিখিত অভিযোগ করার পর সাংবাদিকরা ইশরাত জাহানের সঙ্গে যোগাযোগ করলে এসব কথা বলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগের বিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এটি আমরা মামলা আকারে নথিভুক্ত করবো।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9