যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ক্রিকেটার আল-আমিন

০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৫ PM
ক্রিকেটার আল আমিন

ক্রিকেটার আল আমিন © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় আল-আমিনের বিরুদ্ধে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়েছে। তার স্ত্রীর করা এ মামলায় ক্রিকেটার আল-আমিন যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন।

নুরুল ইসলাম সুমন গণমাধ্যমকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে আজ মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: ক্রিকেটার আল- আমিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

এদিকে মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, মামলাটির তদন্তের স্বার্থে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ক্রিকেটার আল-আমিন। অথবা জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডাকা হতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে ইসরাত জাহান ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করেন।

বৃহস্পতিবার অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসরাত জাহান বলেছিলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপস করতে চাই, আবারও সংসার করতে চাই।’

আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081