টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © ফাইল ছবি

চলতি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচে জয় পাবে একদলই, সুপার ফোরেও জায়গা পাবে একটি দল। বাঁচামরার লড়াইয়ে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ দলে এদিন তিনটি পরিবর্তন এসেছে।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছিল আয়োজক শ্রীলংকা। এরপর নিজেদের প্রথম ম্যাচে সেই আফানিস্তানের কাছেই ৭ উইকেটে হারে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ থেকে ইতোমধ্যেই দুই ম্যাচ জিতে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। দ্বিতীয় দল হিসেবে টিকিট কাটতে এবার মুখোমুকি বাংলাদেশ ও শ্রীলংকা। দুই দলের মধ্যকার জয়ী দল নিশ্চিত করবে সুপার ফোর।

বাংলাদেশে একাদশ

সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দানুশ গুনাথিলাকা, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়াইনিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মদুশনাকা এবং আসিথা ফার্নান্দো।

আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট প্রকাশ হতেই হল ছাড়লেন ঢাবি শিবির নেতা
  • ২০ মে ২০২৬
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081