ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

০১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫৬ PM
আল আমিন ও তার বউ ইসরাত

আল আমিন ও তার বউ ইসরাত © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তার স্ত্রী একটি লিখিত অভিযোগ করেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) আল আমিনের স্ত্রী থানায় এসে এ লিখিত অভিযোগ করেন। 

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ক্রিকেটার আল আমিনের স্ত্রী যৌতুকের দাবি ও মারধর সংক্রান্ত একটি অভিযোগ করেছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। 

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।

মারধর কিংবা যৌতুক দাবির বিষয়ে অভিযোগ কি না জানতে চাইলে ওসি বলেন, এ রকমই একটি অভিযোগ দিয়েছেন আল-আমিনের স্ত্রী।

ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’

পেসার আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর ঘরোয়া ক্রিকেটে নিজেকে ব্যস্ত করেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলে খেলার সময়ও শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল আল আমিনের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে। নতুন করে ফের বিতর্কে জড়ালেন তিনি।

ট্যাগ: ক্রিকেট
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close