হংকংকে উড়িয়ে সুপার ফোরে ভারত

০১ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫ AM
ভারত ক্রিকেট দল

ভারত ক্রিকেট দল © সংগৃহিত

আফগানিস্তানের পর হংকংকে উড়িয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল ভারত। ভারতের রানপাহাড়ে চাপা পড়ল হংকং। পাকিস্তানের পর হংকংয়ের বিপক্ষে সহজ জয়ে আরও একবার এশিয়া কাপ জয়ের এক পা এগিয়ে গেল গত দুইবারের শিরোপাজয়ীরা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ দুর্বল প্রতিপক্ষ হংকংকে ৪০ রানের ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। 

দুবাইতে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৯২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় হংকংয়ের ইনিংস।

যদিও ম্যাচে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি হংকং। তবে নতুন এই দলটির মধ্যে চেষ্টার কোনো কমতি ছিল না। শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে দলটি। হংকং ১৫২ রান সংগ্রহ করলে ৪০ রানের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করে মাঠ ছাড়ে রোহিতের ভারত।

হংকংয়ের পক্ষে সর্বোচ্চ হায়াত ৪১ রান করেন। এছাড়া কেডি শাহ ৩০ ও জিসান আলী করেন ২৬ রান। ভারতের হয়ে জাদেজা, আবেশ, ভুবেনেশ্বর ও আশদ্বীপ ১টি করে উইকেট লাভ করেন।

ভারতীয় বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবিন্দ্র জাদেজা এবং আবেশ খান নেন ১টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে ভারত। ২৬ বলে ৬৮ রান করেন সুর্যকুমার যাদব এবং ৪৪ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৩৬ রান করেন লোকেশ রাহুল।

 

ট্যাগ: ক্রিকেট
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9