আফগানিস্তানের বিপক্ষে হেরে যা বললেন সাকিব

৩১ আগস্ট ২০২২, ০১:০৩ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে এবারের এশিয়া কাপের যাত্রা শুরু করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে বাংলাদেশ। এই ছোট পুঁজি নিয়েও ম্যাচ ১৮ ওভার পর্যন্ত টেনেছে বাংলাদেশ।

তবে নাজিবউল্লাহ জাদরান এবং ইব্রাহিম জাদরানের শেষের ঝড়ে সব স্বপ্ন উড়ে যায় বাংলাদেশের। সাত উইকেটের হার সঙ্গী হয় বাংলাদেশের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০৫ রানে অল আউট করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় নবীরা।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে এক রকম হেসে খেলেই টাইগারদের হারল মোহাম্মদ নবীর দল। আফগানিস্তানের দুই সেরা স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমানের ঘূর্ণিজাদুতে টিকলই না বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

আরও পড়ুন: সুখবর দিলেন লিটন

ম্যাচ হারের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, শুরুতেই টপঅর্ডারের সব ব্যাটাররা আউট হয়ে যাওয়ায় খেলায় ফিরতে পারিনি আমরা। প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে ম্যাচে ফেরাটা সবসময় কঠিন। আমরা লক্ষ্য থেকে প্রায় ১০-১৫ রান কম সংগ্রহ করতে পেরেছি।  

তিনি বলেন, আমি মনে করি আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে। হাত ফসকে যাওয়া ম্যাচ তারাই ফিরিয়ে এনেছিল। কিন্তু আফগানিস্তানকে কৃতিত্ব দিতেই হয়, তারা সত্যিই ভালো খেলে জয় নিজেদের করে নিয়েছে। 

আফগান ব্যাটার নাজিবুল্লাহর প্রশংসা করে সাকিব বলেন, এটা বলতেই হয় নাজিবুল্লাহ একজন বিপজ্জনক খেলোয়াড়। আমরা ভেবেছিলাম এই ম্যাচ আমাদের হাতে রয়েছে। কিন্তু তারা দারুণ ব্যাটিং করেছে। এটা তাদের কৃতিত্ব।

এসময় মোসাদ্দেকের ব্যাটিংয়ের প্রশংসা করে সাকিব বলেন, ‘ব্যাটারদের আমরা এটিই আশা করে থাকি। টি-টোয়েন্টিতে যে-ই শুরু পাবে, তাকে নিশ্চিত করতে হবে যে পুরো ইনিংস খেলতে পারে। মোসাদ্দেক আমাদের হয়ে কাজটা করেছে। দুর্ভাগ্যবশত এটি যথেষ্ট ছিল না। আমাদের আরও কিছু কন্ট্রিবিউশন প্রয়োজন ছিল, যা পাইনি।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9