আফগানদের ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

৩০ আগস্ট ২০২২, ০৯:৪৪ PM
ব্যাট করছেন মোসাদ্দেক

ব্যাট করছেন মোসাদ্দেক © সংগৃহীত

মোসাদ্দেকের ব্যাটে ভর করে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৪৬ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ 'বি'তে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হানে মুজিবুর রহমান। সাজ ঘরে ফেরেন নাঈম। চতুর্থ ওভারে মুজিবের দ্বিতীয় শিকার হন এনামুল হক বিজয়। আর পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। সপ্তম ওভারে বল করতে আসেন রশিদ খান। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহমানকে।

দ্বিতীয় ওভারেই উইকেট হারান ওপেনার নাঈম শেখ। মুজিব উর রহমানের বল বুঝে উঠতে পারেননি তিনি। ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে সরাসরি স্ট্যাম্পে আঘাত করলো বল। ৮ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি। বেশিক্ষণ টিকতে পারলেন না আরেক ওপেনার এনামুল হক বিজয়ও। মুজিবের দ্বিতীয় শিকার হয়ে ৫ রান করে বিদায় নেন তিনি।

নাঈম-বিজয় বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন সাকিব আল হাসান। কিন্তু তিনিও থিতু হতে পারলেন না। মুজিব উর রহমানের বলে বোল্ড হন তিনি। ৯ বলে ১১ রান করে বিদায় নেন বাংলাদেশি অধিনায়ক।  

পরের ওভারেই বল করতে আসেন রশিদ খান। প্রথম বল কোনোভাবে ঠেকিয়ে দিলেও দ্বিতীয়টি ঠেকাতে পারেননি মুশফিক। এলবিডব্লিউর আবেদন করে প্রথমে না পেলেও রিভিও নিয়ে উইকেট আদায় করে নেয় আফগানিস্তান। মুশফিক ফেরেন ১ রানেই।

রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ১৫ রানে হারান উইকেট। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে দলকে এগিয়ে নেন মোসাদ্দেক হোসাইন। গড়েন ৩৬ রানে জুটি।

১৬তম ওভারে এসে এই জুটি ভাঙেন রশিদ খান। উড়িয়ে মারতে গিয়ে ইবরাহিম জাদরানের তালুবন্দি হন মাহমুদউল্লাহ। ২৭ বলে ২৫ রান করে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত মোসাদ্দেক আর মিরাজের ব্যাটে ভর করে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9