আবারও মুজিবের আঘাত, সাজঘরে ফিরলেন এনামুল

৩০ আগস্ট ২০২২, ০৮:১৮ PM
বাংলাদেশ আফগানিস্তান

বাংলাদেশ আফগানিস্তান © সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে আঘাত হেনেছে মুজিবুর রহমান। সাজ ঘরে ফিরিয়েছেন নাঈমকে।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ 'বি'তে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা ভালো করতে পারলো না টাইগাররা। ম্যাচের চতুর্থ ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়েছেন এনামুল হক বিজয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪.১ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১৪ রান।

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাইম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমদুউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

হযরতউলল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

ট্যাগ: ক্রিকেট
১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্…
  • ২০ এপ্রিল ২০২৬
মিয়ার বৈশাখী মেলা ঘিরে বাড়ি বাড়ি চলছে উৎসব
  • ২০ এপ্রিল ২০২৬
৭ বছর চাকরি করার পরও বাদ, পরিবার নিয়ে বিপদে পড়া এলএসপিরা রা…
  • ২০ এপ্রিল ২০২৬
পাবনায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার
  • ২০ এপ্রিল ২০২৬
সিট সংকট সমাধানে ভিসির সঙ্গে ‘উত্তপ্ত’ বাক্য বিনিময় ডাকসু জ…
  • ২০ এপ্রিল ২০২৬
জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬