আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার বাহিনী। দীর্ঘদিন পর টাইগারদের দলে ফিরেছে সাব্বির রহমান। সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন এক দল নিয়ে আত্মবিশ্বাসি বাংলাদেশ।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়ে শুভসূচনা করে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচে আফগানিস্তানকেই ফেবারিট মানছেন অনেকে।
এশিয়া কাপে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও পাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টিতে এ পর্যন্ত ৩ ম্যাচ জিতেছে বাংলাদেশ। ৫ ম্যাচ জিতে এই সংস্করণে আফগানিস্তানই এগিয়ে।
আরও পড়ুন: আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকী।