বিশ্বকাপে মেসিদের নতুন অ্যাওয়ে জার্সি উন্মোচন

৩০ আগস্ট ২০২২, ০৫:২৬ PM
মেসি

মেসি © সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের জন্য নতুন আর্জেন্টিনা জাতীয় দলের অ্যাওয়ে জার্সি পরা লিওনেল মেসি ও পাউলো দিবালার ছবি প্রকাশ করেছে অ্যাডিডাস। মেসি ও দিবালা দুজনই অ্যাডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ।

হোম জার্সির তুলনায় অ্যাওয়ে জার্সিটি নজর কেড়েছে সমর্থকদের। আকাশি-নীলের বাইরে এবারই বেগুনি রঙের জার্সি ব্যবহার করবে আলবিসেলেস্তেরা। 

প্রথমবার আর্জেন্টিনার জার্সির রঙ বেগুনি। অ্যাডিডাস ও এএফএ’র লোগো রুপালি রঙয়ের এবং কাঁধের উপর হালকা বেগুনি তিনটি স্ট্রাইপ। জার্সির ডানপাশে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও বাঁপাশে অ্যাডিডাসের লোগো রয়েছে। এ দুটি লোগো সিলভার রঙে রাখা হয়েছে। এছাড়া কাঁধে বেগুনি রঙের ছায়ায় তিনটি স্ট্রাইপ রয়েছে। 

আরও পড়ুন: আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

জার্সির এই রঙ নির্বাচন করার ব্যাখ্যা দিয়েছে অ্যাডিডাস। তারা বলছে, লিঙ্গ সমতায় অনুপ্রাণিত হয়ে এই রঙয়ের জার্সি তৈরি করা হয়েছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9