আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

৩০ আগস্ট ২০২২, ০৩:২১ PM
বাংলাদেশ

বাংলাদেশ © সংগৃহীত

এশিয়া কাপে সাকিব আল হাসানের নেতৃত্বে নতুন এক দল নিয়ে আত্মবিশ্বাসি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্ট শুরু করতে চায় ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে দুই দল। তবে দীর্ঘদিন পর টাইগারদের দলে ফিরেছে সাব্বির রহমান।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে আফগানিস্তান। জয়ের ব্যবধানের চেয়ে বড় বিষয় ছিল শ্রীলংকার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছে খেলেছে আফগানিস্তান। লংকানদের বিপক্ষে আফগানদের এমন জয় বাংলাদেশের জন্য বিশেষ এক সতর্কবার্তা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকী।

 
প্রসঙ্গত, পরিসংখ্যানের বিচারে এগিয়ে আছে আফগানিস্তানই। প্রতিপক্ষ বাংলাদেশ কিংবা অন্য কোনও দল; সব হিসেবেই এগিয়ে আফগানরাই। মুখোমুখি ৮ লড়াইয়ে ৫টিই জিতেছে আফগানরা, টাইগারদের জয় ৩টিতে। সর্বশেষ দ্বিপাক্ষীয় সিরিজটি শেষ হয় ১-১ সমতায়। ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচ হিসেবে আনলেও আফগানিস্তানই এগিয়ে। তারা ৫টি ম্যাচের মধ্যে ৩টিতেই জিতেছে, বাংলাদেশ নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি।
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9