কমনওয়েলথ গেমসে ‘ওয়াকওভার’ দেওয়ায় নিষিদ্ধ সোনাম ও সাদিয়া

৩০ আগস্ট ২০২২, ১০:৫৭ AM
সোনাম সুলতানা ও সাদিয়া রহমান

সোনাম সুলতানা ও সাদিয়া রহমান © ফাইল ছবি

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের টেবিল টেনিসের দ্বৈতে ম্যাচে অংশ না নিয়ে লন্ডনে ঘুরতে যাওয়ার অভিযোগে বাংলাদেশের সোনাম সুলতানা ও সাদিয়া রহমানকে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

শনিবার (২৭ আগস্ট) ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া দুই নারী টেবিল টেনিস খেলোয়াড়কে শৃঙ্খলাজনিত কারণে ঘরোয়া প্রতিযোগিতায় দুই বছর ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিন বছর নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ৫ আগস্ট আমাদের দ্বৈত ইভেন্টের খেলা ছিল। সেদিন তারা দুজন না খেলে গেমস ভিলেজের বাইরে ছিল। এ কারণে ম্যাচটি ওয়াকওভার হয়। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মানহানি হয়েছে। এ জন্য কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ওই দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: ওএমআর পুনঃনিরীক্ষণের সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছুরা।

জানা যায়, ৫ আগস্ট ইংল্যান্ডের মারিয়া সাপসিনস ও হো টিন টিন জুটির বিপক্ষে খেলার কথা ছিল তাঁদের। ওই ম্যাচের আগের দিন চোটে পড়ায় দ্বৈত ইভেন্টে কোর্টে নামেননি সোনাম সুলতানা। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ‘ওয়াকওভার’ পায় ইংল্যান্ড।

কিন্তু ওই ম্যাচে অংশ না নিয়ে সেদিন তাঁরা দুজন লন্ডনে বেড়াতে গিয়েছিলেন, এমন অভিযোগ ওঠার পর দুজনকে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

তবে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আগে দুই খেলোয়াড়কে আত্মপক্ষ সমর্থনের জন্য ৭২ ঘণ্টার সময় দিবে ফেডরেশন। দুই খেলোয়াড়ের কাছ থেকে জবাব পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

অবশ্য অভিযোগের বিষয় অস্বীকার করে সোনাম বলেন, আমরা গেমস ভিলেজেই ছিলাম। অন্য কোথাও বেড়াতে যাইনি। ভিলেজে থাকার সব প্রমাণ আমাদের কাছে আছে। তবে চিঠি পেলে সেটার জবাবও দিতে প্রস্তুত আছি।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081