প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়লেন অলক কাপালি

২৯ আগস্ট ২০২২, ০৬:২৮ PM
অলরাউন্ডার অলক কাপালি

অলরাউন্ডার অলক কাপালি © সংগৃহীত

নতুন মৌসুম শুরুর খুব কাছে দাঁড়িয়ে অলক কাপালি ঘোষণা দিলেন দীর্ঘ পরিসরের ক্রিকেট থেকে অবসরের। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা অলরাউন্ডার অলক কাপালি। তবে সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

সোমবার (২৯ আগষ্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিকেলে করা এক পোস্টে অবসরের কথা জানান তিনি। গত মৌসুমে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন এ ব্যাটিং অলরাউন্ডার। 

অলক কাপালি ফেসবুকে লিখেছেন, 'আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি২০ ফরম্যাটে অংশগ্রহণ করেছি । এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। উনাদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । '

তিনি আরও লিখেছেন, 'আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরো বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত । তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে  শুধুমাত্র লিমিটেড ওভার  ক্রিকেট (ওডিআই, টি-টোয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করবো। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের  উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি  সাধ্যমতো চেষ্টা করবো প্রতিশ্রুতি ব্যক্ত করছি। '

আরও পড়ুন: সব ম্যাচ জিতব: পাপন

প্রসঙ্গত, ২০০১ সালে ৩৮ বছর বয়সী অলকের প্রথম শ্রেণিতে অভিষেক। পরের বছরই জাতীয় দলে জায়গা করে নেন। খেলেছেন ১৭টি টেস্ট। দুই ফিফটিতে করেছেন ৫৮৪ রান। লেগ স্পিনে উইকেট নিয়েছেন ৬টি। ২০০৬ সালের পর আর টেস্ট খেলার সুযোগ হয়নি অলকের। জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছেন ২০১১ সালে।

 

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081