সব ম্যাচ জিতব: পাপন

২৮ আগস্ট ২০২২, ০৩:৩৮ PM
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। কিন্তু এই আফগানরাই আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। ৮ উইকেটে হেরে যাওয়ার পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দাবি করেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য সহজ হবে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিশ্বাস, বাংলাদেশ সবগুলো ম্যাচই জিতবে। 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সবগুলো ম্যাচই জিততে চান। ক্রিকেটারদের সাহস দিতে তিনি এখন আরব আমিরাতে অবস্থান করছেন। সেখানেই সাংবাদিকদের পাপন বলেন, 'আমরা কাউকে ভয় পাই না। আমরা প্রথম ম্যাচ থেকেই জিততে চাই। যাতে ভালো অবস্থানে থাকি। ও আমাদের প্রত্যেক খেলোয়াড় আশাবাদী এবং আত্মবিশ্বাসী।

আমরা সবগুলো ম্যাচই জিতব। শ্রীলঙ্কাও ভালো দল। প্রত্যেকটা দলই ভালো। আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ, আমরা এটার ওপরই মনোযোগ রাখছি। এটা যদি জিতে যাই ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথেও জিতব। 

আরও পড়ুন: বাবরকে সময়ের ‘সেরা’ বলছেন কোহলি

আফগানিস্তানের বিপক্ষে জয় যে এত সহজ নয় তা বিসিবি সভাপতিও বুঝতে পেরেছেন। গতকাল শ্রীলঙ্কার ১০৫ রান তাড়া করে আফগানরা জিতেছে ৫৯ বলে হাতে রেখে! এখন জাতীয় দলের সাথে আরব আমিরাতে অবস্থান করছেন বিসিবি সভাপতি। তিনি মনে করেন, করোনার পর থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক।

সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি, ‘করোনার আগ পর্যন্ত আমরা খারাপ দল ছিলাম না। আমরা এশিয়া কাপের ফাইনালে খেলেছি, শেষ ওভারে ভারতের কাছে হেরেছি। করোনা আসার পর এবং গত বিশ্বকাপে আমরা বেশ খারাপ করেছি। এটা থেকে বেরিয়ে আসার এখনই সুযোগ।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9