আজ ভারত-পাকিস্তান মহারণে যেভাবে জড়িয়ে বাংলাদেশের নাম

২৮ আগস্ট ২০২২, ১১:৪৩ AM
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে অনফিল্ড অ্যাম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে অনফিল্ড অ্যাম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল © সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়া কাপের আম্পায়ারিং করতে গেছেন বাংলাদেশের দুই আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী আশরাফুল আফসার। এর মধ্যে আজকের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে অনফিল্ড অ্যাম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল। 

এমন ম্যাচে আম্পায়ারিংয়ে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মাসুদুর রহমান মুকুল, অন্যরকম ফ্লেভার থাকে ভারত-পাকিস্তান ম্যাচে। এটাকে চাপ হিসেবে নিতে চাচ্ছি না। এটা চ্যালেঞ্জ। শুধু আমার জন্য না, দেশের সব আম্পায়ারের জন্যই চ্যালেঞ্জ। দিনশেষে আমাদের নামের পাশে লেখা থাকে বাংলাদেশের নাম।

আরো পড়ুন: মরুর বুকে ২২ গজে পাক-ভারতের মর্যাদার লড়াই আজ

তিনি বলেন, বড় মঞ্চে আম্পায়ারিং করাটা যেমন সুনামের, অন্যদিকে চ্যালেঞ্জিংও। আমার প্রধান লক্ষ্য থাকবে বেস্ট পারফর্ম করা। আমি চাই সবাই জানুক বাংলাদেশি আম্পায়ারাও ক্যাপাবেল। আমার সর্বোচ্চ চেষ্টা করব। এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।

তিনি আরও বলেন, ‘আমরা যদি এই চ্যালেঞ্জকে ভালোভাবে পার করতে পারি, তাহলে বাংলাদেশের আম্পায়ারদের জন্য পথ সৃষ্টি হবে। আমরা বড় ম্যাচে আম্পায়ারিংয়ের সুযোগ পাব।’

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬