নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ফিফার নজরদারিতে থাকবে ভারত

২৭ আগস্ট ২০২২, ০৮:২৭ AM
ভারতীয় ফুটবল ফেডারেশন

ভারতীয় ফুটবল ফেডারেশন © ফাইল ছবি

ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষেধাজ্ঞা দেয়ার ১২ দিন পরই আবার সেই নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা। ফলে ফুটবলীয় কার্যক্রম চালাতে আর বাধা রইল না ভারতের। শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এ বিষয়টি জানায় ফিফা। এর ফলে আসছে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে আর বাধা নেই দেশটির। তবে তবে নিষেধাজ্ঞা উঠে গেলেও ভারতকে নজরদারিতে রাখবে ফিফা ও এএফসি।

এর আগে ভারতের স্বাধীনতা দিবসের রাতেই দুঃসংবাদটা পায়, ফিফার নিষেধাজ্ঞা এসে পড়ে সুনীল ছেত্রীদের দেশের ওপর। ফিফার এই নিষেধাজ্ঞার কারণ ছিল সংস্থায় ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’। এআইএফএফকে এক চিঠিতে ফিফা খুব সাফ জানিয়ে দিয়েছিলো, সুপ্রিম কোর্টের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে শিগগিরই বাতিল করতে হবে, এরপর দ্রুততম সময়ে করতে হবে নির্বাচনও।

আরও পড়ুন: ভারতকে নিষিদ্ধ করল ফিফা

পরে গত সোমবার সুপ্রিম কোর্ট এআইএফএফ থেকে সিওএকে সরিয়ে নেয়। ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি সুনন্দ ধরের হাতে তুলে দেয় ক্ষমতা। এরপরই ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানায়।

তার চার দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সূচি মেনেই অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন করতে পারবে ভারত। পাশাপাশি আগামী ৭ সেপ্টেম্বর এটিকে মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপের ম্যাচে। আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081