এশিয়া কাপে নতুন চ্যাম্পিয়ন দেখার আশা সাকিবের

২৬ আগস্ট ২০২২, ০২:১৮ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

এশিয়া কাপে সর্বশেষ চার আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—এখন পর্যন্ত এশিয়া কাপের ১৩টি আসরের শিরোপা ভাগ করে নিয়েছে তিনটি দলই। এই তিন দলের বাইরে ফাইনাল খেলেছে শুধু বাংলাদেশই। এবার ছয় দলকে নিয়ে হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে নতুন একটি দল চ্যাম্পিয়ন হোক, এমন আশা করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৫ আগষ্ট) টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের একটি অনুষ্ঠানে সাকিব বলেছেন, 'আমরা ফাইনালে উঠলে প্রতিপক্ষ হিসেবে যেকোনো দলকে পেতেই ভালো লাগবে। আশা করছি এবার কোনো নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে।

আরও পড়ুন: ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম

এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে গিয়ে গতকালই প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রস্তুতি সম্পর্কে সাকিব বলেছেন, 'এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ফরম্যাটে কখন কী হয় তা বলা যায় না। নিশ্চিত করে বলা যায় না, কে জিতবে কে হারবে। এসব টুর্নামেন্টে দ্রুত ছন্দ খুজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ।' আমরা প্রথম ম্যাচ জিততে মুখিয়ে আছি, সেটা হলে পরবর্তী সবই ইতিবাচক হবে আশা করছি। ’

প্রসঙ্গত, এখন পর্যন্ত এশিয়া কাপের ১৪টি আসরে সবচেয়ে বেশি সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাঁচবার জিতেছে শ্রীলঙ্কা ও দুইবার পাকিস্তান। ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে ২ রানে হারের পর ক্রিকেটারদের কান্না তো দেশের ইতিহাসে আইকনিক ফ্রেমগুলোর একটি।
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9