ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিলই, বাংলাদেশ ১৯২তম

২৫ আগস্ট ২০২২, ০৫:৪২ PM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

ফিফা র‌্যাংকিংয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শীর্ষস্থানে ধরে রেখেছে। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ১৮৩৭.৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে দলটি। তবে যে সময়কে কেন্দ্র করে এই র‍্যাংকিং সেই সময়ে শীর্ষে থাকা দেশগুলো কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। এর ফলে কোনো রেটিং পয়েন্টেরও হেরফের হয়নি।

এদিকে ১৮২১.৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম, তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৭৭০.৬৫। তবে শীর্ষ তিনটি স্থানের মতো সেরা ২০টি দলের মধ্যেও কোনো পরিবর্তন আসেনি। ১৯২তম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট কেবল ৮৮৩.১৮।

সাফ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ১৯৫তম এবং শ্রীলঙ্কা ২০৭তম। সাফ অঞ্চলে সবচেয়ে এগিয়ে ভারত। তারা রয়েছে ১০৪তম স্থানে। যদিও সম্প্রতি ফিফার নিষেধাজ্ঞার কবলে পড়েছে ভারত।

এবারের ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাভ হয়েছে আফ্রিকার দুটি দেশ বতসোয়ানা এবং মৌরিতানিয়ার। বতসোয়ানা ৩ ধাপ এগিয়ে অবস্থান করছে ১৪৬তম স্থানে এবং একইভাবে ৩ ধাপ এগিয়েছে মৌরিতানিয়াও। তারা রয়েছে ১০৭তম স্থানে। সেরা ৫০টি দলের মধ্যে ইরান এবং বিশ্বকাপের আয়োজন দেশ কাতার এগিয়েছে ১ ধাপ করে। ইরান ২২তম এবং কাতার রয়েছে ৪৮তম স্থানে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9