ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন

২৫ আগস্ট ২০২২, ০৯:৫৭ AM
রাসেল ডমিঙ্গো

রাসেল ডমিঙ্গো © সংগৃহীত

টি-টোয়েন্টির দায়িত্ব হারানোর পর বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগের গুঞ্জন উঠেছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে।

গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে বাংলাদেশের একটি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বলে জানা গেছে। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর। যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ। গতকাল পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।

বাংলাদেশে ভালো সময় যাচ্ছিল না ডমিঙ্গোর। জাতীয় দল-সংশ্নিষ্ট একজন জানান, কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল তাঁর। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল নানা ইস্যুতে। দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকা ফেরার সময় ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাতায়াত করতেন দু'জনে। বিসিবি থেকে অভিযোগ তোলা হয়েছে, ডমিঙ্গোর একক কর্তৃত্ব কোচিং স্টাফের বাকিরা মেনে নিতে পারছিলেন না। জাতীয় দল নিয়ে তাঁর উদাসীনতা বেড়ে যাওয়ায় ক্রিকেটাররা বিরক্ত ছিলেন। 

আরও পড়ুন: বিশ্বকাপ ও এশিয়া কাপে দাপুটে পারফরম্যান্স দেখাবেন সাকিব: ওয়াটসন

প্রধান কোচ হিসেবে দলে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি সত্য বলে স্বীকার করেন ডমিঙ্গো। এসএমএসে তিনি জানান, ড্রেসিংরুমে খেলোয়াড়দের স্বাধীনতা দিতেই এটা করতেন তিনি। ‘ক্রিকেটারদের কেন বলতে হবে- এটা করো, ওটা করো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে তাঁদের। কোচরা যে যাঁর মতো বার্তা দিতে চেয়েছেন। সেটা করতে দেওয়া ঠিক হতো না।’

একজন ক্রিকেটার বলেন, ‘কোচের কথা কেউ শুনত না। এ রকম কোচ থাকলে অস্ট্রেলিয়া দলও ঘুমিয়ে যাবে। মুখস্থ কিছু কাজ ছাড়া কিছুই করতেন না। জেমি সিডন্সকে দেখতে পারতেন না। ম্যাচের কঠিন পরিস্থিতিতে ড্রেসিংরুম থেকে বার্তা দেওয়া হয় সব দলেই। ডমিঙ্গো নিজে তো দিতেনই না, অন্যদেরও বাধা দিতেন। এ রকম কোচের কথা খেলোয়াড়রা কেন শুনবে!’

বিসিবির সঙ্গে বোঝাপড়া হওয়ার পরও চাকরি ছাড়ার কারণ জানতে চাওয়া হলে ডমিঙ্গো বলেন, ‘বিসিবিতে আমার সময় শেষ। আর থাকছি না।' পাল্টা প্রশ্ন করা হয়েছিল, আপনি কি সত্যিই বিসিবি ছেড়ে যাচ্ছেন? ডমিঙ্গোর দুই শব্দের উত্তর, ‘ইয়েস স্যার।’

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ডমিঙ্গো এখন আফ্রিকাতে অবস্থান করছে। সে চাকরি ছাড়লে আগে তো বোর্ডকে জানাতে হবে। চাকরি ছাড়ার বিষয় নিয়ে সে এখনো পর্যন্ত কোনো চিঠি বোর্ডকে দেয়নি।’

তবে চুক্তির শর্ত অনুযায়ী, ডমিঙ্গোর পদত্যাগ করার কথা ৩০ নভেম্বরের পর। সে ক্ষেত্রেও তিন মাসের নোটিশ দিতে হবে তাঁকে। অবশ্য উভয় পক্ষ রাজি থাকলে যে কোনো কিছুই হতে পারে।

ট্যাগ: ক্রিকেট
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9