এশিয়া কাপে যোগ দিতে সন্ধ্যায় দেশ ছাড়বেন টাইগাররা

২৩ আগস্ট ২০২২, ১০:৩৭ AM
বাংরাদেশ ক্রিকেট দল

বাংরাদেশ ক্রিকেট দল © ফাইল ছবি

এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আজ দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যার একটি ফ্লাইটে দেশ ছাড়বেন টাইগাররা। এরপর আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের আসর।

তবে এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগের দিনই দলে এসেছে কিছু পরিবর্তন। ১৭ সদস্যের দলে থাকা দুই ক্রিকেটার হাসান মাহমুদ এবং নুরুল হাসান সোহান শেষ মুহূর্তে চোট কাটিয়ে না ওঠায় দল থেকে ছিটকে গেছেন। কয়েকদিন আগে অনুশীলনে গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপে খেলা হচ্ছে না সম্ভাবনাময় পেসার হাসান মাহমুদের।

অন্যদিকে চোটে থাকার পরও এশিয়া কাপ শুরুর আগে সুস্থ হয়ে যাবেন, এই আশায় দলে রাখা হয়েছিল সোহানকে। তবে সময়মত সেরে উঠতে না পারায় খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন: টি-টোয়েন্টি থেকে বাদ ডমিঙ্গো।

শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আশা করা হচ্ছে চোট কাটিয়ে লিটন দাস ও দলে যোগ দিতে পারেন। তবে এ ব্যাপারে কিছু জানায়নি বিসিবি।

এছাড়া দলের সঙ্গে পরিবর্তন এসেছে হেড কোচে ও। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ।

চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬