বিশ্বকাপের আগে যে দুই দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

২১ আগস্ট ২০২২, ০৬:২০ PM
আর্জেন্টিনা

আর্জেন্টিনা © সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা হওয়ার কথা ছিল।  কিন্তু দুই দলের আপত্তির মুখে বিশ্বকাপ বাছাইয়ে সে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় ফিফা। বিশ্বকাপের প্রস্তুতি সারতে স্ক্যালোনির শিষ্যরা এ সময়টাতে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে কনকাকাফ অঞ্চল বা উত্তর আমেরিকার দুই দলের

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে এই খবর। আগামী মাসে হন্ডুরাস আর জ্যামাইকার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনো আসেনি। তবে আর্জেন্টিনা আগামী মাসের শেষ অর্ধে মুখোমুখি হবে কনকাকাফ অঞ্চলের দুই দলের। দুটো ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। এর মধ্যে ২০১৪ বিশ্বকাপ খেলা হন্ডুরাসের মুখোমুখি হবে আগামী ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। 

আরও পড়ুন: বাবর আজম ক্রিকেটের ‘ক্রিশ্চিয়ানাল মেসি’!

মেসিরা ১৯৯৮ বিশ্বকাপে সর্বপ্রথম ও সবশেষ বিশ্বকাপ খেলা জ্যামাইকার মুখোমুখি হবেন আগামী ২৭ সেপ্টেম্বর। নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

কাতারে অনুষ্ঠেয় ২০২২ ফুটবল বিশ্বকাপে কনকাকাফ অঞ্চলের দল মেক্সিকোর বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। সেই ভাবনা থেকেই উত্তর আমেরিকার দুই দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081