সাকিব সেরা একাদশ নির্বাচন করবেন: পাপন

১৯ আগস্ট ২০২২, ০৪:৫৮ PM
সেরা একাদশ নির্বাচন করবেন সাকিব

সেরা একাদশ নির্বাচন করবেন সাকিব © সংগৃহীত

রিয়াদ না পারলেও নিজের দলের সেরা একাদশ নির্বাচন করেন সাকিব আল হাসান নিজেই। কোচ যেই থাকুক না কেন কাজটা সাকিবই করবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (১৯ আগষ্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এ প্রসঙ্গে পাপন বলেন, ‘না। সাকিবের কোনো সমস্যা নেই। একটা জিনিস মনে রাখবেন, সাকিব যখন অধিনায়ক হয় কে কোচ বা কে না এটা নিয়ে কোনো ইস্যু হয় না। সেরা একাদশ ওই (সাকিব) ঠিক করে। এটা তো বোঝা উচিত আপনাদের। ও ওর মতো ঠিক করে।’

একাদশ সাকিব নিজে ঠিক করলেও প্রয়োজনে প্রধান কোচের সঙ্গে পরামর্শ করেন বলে নিশ্চিত করেছেন পাপন। তবে ম্যাচের পরিকল্পনা কোচের কাছ থেকেই নেন সাকিব। এদিকে প্রধান কোচ না থাকলে কখনও কখনও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ম্যাচের পরিকল্পনা সাজাতে সাহায্য করেন বলে জানান তিনি।

পাপন বলেন, ‘অবশ্যই ওইখানে হয়তো কোচের সঙ্গে পরামর্শ করে। কিন্তু কোচও প্রাধান্য দেয় অধিনায়ককে সেরা একাদশের ক্ষেত্রে। খেলার পরিকল্পনা কি হবে এটা হয়তো ব্যাখ্যা করে দেয়। ওইটা ব্যাখ্যা করতে পারে। এটা তো যে কেউই বাদ দিতে পারে। আমাদের যদি হেড কোচ নাও থাকে ওইখানে খালেদ মাহমুদ সুজনও করে, ওখানে জালাল ইউনুস থাকলে সেও করবে।’

আরও পড়ুন: ‘এমবাপেকে বলে দিন, মেসি ২২ বছরে ৪টি ব্যালন ডি অর জিতেছিল’

এর আগে অধিনায়ক থাকাকালে ‘একাদশ ঠিক করার বিষয়টা আমার হাতে নেই। এটা সম্পূর্ণ বোর্ড বা ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে।’ এমন মন্তব্য করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি অধিনায়ক থাকাকালীন এমন ক্ষমতা পাননি রিয়াদ, সেটা স্বীকার করেছেন অকপটেই

এশিয়া কাপের আগে শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কাজ করার কথা রয়েছে তার। শ্রীরামকে আনার ক্ষেত্রে ক্রিকেটারদের কোনো সম্পৃক্ততা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘না, খেলোয়াড়দের এখানে কিছুই নেই।’

ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬