কাতার বিশ্বকাপে কত টিকেট বিক্রি হলো?

১৯ আগস্ট ২০২২, ১২:০২ PM
কাতার বিশ্বকাপ

কাতার বিশ্বকাপ © ফাইল ছবি

আর মাত্র দুই মাস পর পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে খ্যাত ফুটবল বিশ্বকাপের। আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। টিকেট বিক্রি হচ্ছে ধুমছে।

বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, কাতারে হতে যাওয়া আসরের জন্য আয়োজকরা এখন পর্যন্ত ২৪ লাখ ৫০ হাজার টিকেট বিক্রি করেছেন তারা। এর মধ্যে ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত সর্বশেষ ধাপে বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি টিকেট।

ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বের জন্য সবচেয়ে বেশি টিকেট বরাদ্দ করা হয়েছে ব্রাজিল বনাম ক্যামেরুন, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টা রিকা বনাম জার্মানি এবং অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ম্যাচে।

আরও পড়ুন: মেসেঞ্জার গ্রুপ ‘চৌদ্দশিখা’য় আ.লীগের সমালোচনা, ঢাবি ছাত্রকে পুলিশে দিলেন প্রাধ্যক্ষ

ডিজিটাল পদ্ধতির টিকেট বিক্রিতে সবচেয়ে বেশি সাড়া মিলেছে কাতার, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ওয়েলস এবং অস্ট্রেলিয়া থেকে।

ফিফা জানিয়েছে, টিকেট বিক্রির পরবর্তী ধাপের সময় সেপ্টেম্বরের শেষ দিকে জানানো হবে। শেষ ধাপের বিক্রি চালু হওয়ার পর দোহাতে কাউন্টারেও সরাসরি মিলবে টিকেট।

স্বাগতিক কাতার এবং একুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে এই প্রথম বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসর। সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ হলেও এই অঞ্চলের তীব্র গরমের কথা মাথায় রেখে এবার নভেম্বর-ডিসেম্বরে নেওয়া হয়েছে টুর্নামেন্ট। সূত্র: ব্লুমবার্গ

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081