এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সাব্বির

১৩ আগস্ট ২০২২, ০৫:৫১ PM
জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান

জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান © সংগৃহীত

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড অবশেষে ঘোষণা করা হল। দলে ফিরলেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাব্বির। এতে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। চমক হিসেবে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন সাব্বির রহমান। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি।

শনিবার (১৩ আগষ্ট) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন।

এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াড:  সাকিব আল হাসান, এনামুল, মুশফিক, আফিফ, মোসাদ্দেক, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি, সাইফউদ্দিন, হাসান, মোস্তাফিজ, নাসুম, সাব্বির, মেহেদি মিরাজ, এবাদত, পারভেজ, নুরুল, তাসকিন।

১৭ সদস্যের বাংলাদেশ দলে আছেন নুরুল হাসান সোহানও। যদিও বর্তমানে ইনজুরিতে রয়েছেন তিনি। তবে বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তার সম্পর্কে বিসিবির কাছে পজিটিভ রিপোর্ট রয়েছে। সে কারণেই উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: তুমি তো আমেরিকা চলে যাবা, দেশটা বাঁচাবে কে?

দল ঘোষণার আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। তিনি নেতৃত্ব পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর বাকি সিদ্ধান্ত নেবে বোর্ড। ১৭ সদস্যের দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন আরও চারজন ক্রিকেটার। যদিও এখনই তাদের নাম প্রকাশ করতে অপরাগতা জানান বোর্ড কর্তারা।

তারকা ক্রিকেটার সৌম্য সরকারের ফেরার গুঞ্জন উঠলেও তাকে বাইরে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

 

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬