নেইমারকে ‘শো অফ’ বন্ধের পরামর্শ

০৯ আগস্ট ২০২২, ০৮:২৬ PM
নেইমার

নেইমার © ফাইল ছবি

বিশ্বকাপে বরাবরই হট ফেভারিট লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ জিতে এখন পর্যন্ত সবার উপরে রয়েছে দলটি। বর্তমানে দলটির প্রাণভোমরা নেইমার। তবে মাঠে অভিনয়ের জন্য বরাবরই সমালোচিত এই ব্রাজিলিয়ান সুপারস্টার। বিশ্বকাপে তাই তাকে ‘শো অফ’ করতে বারণ করেছেন তারই সাবে সতীর্থ রোনালদো নাজারিও।

সম্প্রতি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে এই পরামর্শ দিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।

সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, বরাবরের মতো এবারও বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। এছাড়া কোচ তিতোর স্পর্শে অনেক ভালো করছে তরুণরা। 

আরও পড়ুন: উপ-উপাচার্য নেই ৭৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

তিনি বলেছেন, ‘ব্রাজিলিয়ানদের তার প্রতি মনোভাব পরিষ্কার। সকলেই চান নেইমার বিশ্বকাপ জিতুক। সে অনেক প্রতিভাবান। মাঠে তাকে ওই প্রতিভা দেখাতে হবে এবং শো অফ বন্ধ করতে হবে। এটাই তাকে মাঠে শান্ত থেকে ভালো ফুটবল খেলতে সহায়তা করবে।’ 

তিনি আরও বলেন, ‘কাতার বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল কারণ আমাদের দলে ওই প্রতিভা আছে। আমি মনে করি, যদি নেইমার শারীরিকভাবে  শতভাগ ফিট থাকেন এবং বিশ্বকাপে মনোযোগ রাখতে পারেন তাহলে আমরা বিশ্বকাপ জিতবো।’

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬