যে শাস্তি পেল টাইগাররা

০৯ আগস্ট ২০২২, ০৫:৪৪ PM
সিরিজ হারের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

সিরিজ হারের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল © সংগৃহীত

র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের ধাক্কার মাঝে জরিমানাও গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে সব ক্রিকেটারের।

মঙ্গলবার (৯ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে। মন্থর ওভাররেটের কারণে কড়া নিয়ম আছে আইসিসির। প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান আছে।

আরও পড়ুন: ‘তুমি যা বিশ্বাস করবে, তুমি তা-ই হবে’

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে সাজা মেনে নেন। এই কারণে আর শুনানি হয়নি।

এর আগে গত রবিবার আগে ব্যাট করে বাংলাদেশের করা ২৯০ রান ১৫ বল আগে টপকে ৫ উইকেটে জিতে যায় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের ৩০৩ রান পেরিয়ে ৫ উইকেটে জিতেছিল তারা। দুই ম্যাচেই সেঞ্চুরি করেন সিকান্দার রাজা। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন ইনোসেন্ট কাইয়া, দ্বিতীয় ম্যাচে শতকের দেখা পান রেজিস চাকাভা। তাদের সৌজন্যে  ২০১৩ সালের পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজ হারাতে পারে স্বাগতিকরা।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬