বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে সাকিবকে বিসিবির চিঠি

০৮ আগস্ট ২০২২, ০২:৪৪ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করার জন্য সাকিব আল হাসানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৮ আগস্ট) বোর্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে, গতকাল ই-মেইলে তাকে এ চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, ‘বাংলাদেশের কোনো নাগরিক ক্যাসিনো বা জুয়া-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানেও জুয়া-সংশ্লিষ্ট বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে।’

এদিকে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আলাদাভাবে সাকিবের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন।

আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই ঢাকা ব্যাংকে চাকরি, যোগ্যতা স্নাতক পাস

অন্যদিকে সাকিবের দাবি, ‘বেটউইনার খেলাধুলার নিউজ পোর্টাল। এ কারণেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বাধা নেই।’

তবে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার দেশের আইনের প্রতি সম্মান দেখিয়ে চুক্তি বাতিল করতে পারেন। এছাড়া এ বিষয়টি সমাধান করে এই মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081