ঘুরে দাঁড়াল বাংলাদেশ, সিরিজে সমতা

৩১ জুলাই ২০২২, ০৯:২৪ PM
ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ঘুরে দাঁড়াল বাংলাদেশ © সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচ হারলেও দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল সোহানের বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে হারারেতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১৫ বল আর ৭ উইকেট হাতে রেখে হেসেখেলেই হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল মোটে ১৩৬ রানের। ব্যাটারদের ওপর তাই এবার তেমন চাপ ছিল না। তারপরও সুবিধা করতে পারলেন না মুনিম শাহরিয়ার। আরও একবার ব্যর্থ হয়ে ফিরলেন।

লিটন দাস ওপেনিংয়ে ঝড়ো সূচনা করেন। ফলে ২৭ বলে ৩৭ রানের জুটি এসেছে। কিন্তু মুনিম ৭ বলে ৭ রান করেই বোল্ড হয়েছেন রিচার্ড এনগারাভার বলে। আগের ম্যাচে মুনিম করেছিলেন ২ রান।

সঙ্গী হারালেও লিটন খেলেছেন নিজের মতো। বাংলাদেশ দলে অন্যতম ধারাবাহিকতার প্রতীক হয়ে ওঠা এই ব্যাটার ক্যারিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন মাত্র ৩০ বলে। এগিয়ে যাচ্ছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে।

কিন্তু শন উইলিয়ামসকে সুইপ করতে গিয়ে লিটন ভুল করে বসলেন, পড়লেন এলবিডব্লিউয়ের ফাঁদে। ৩৩ বলে ৬ চার আর ২ ছক্কায় গড়া লিটনের ইনিংসটি ছিল ৫৬ রানের।

এর তিন বল পর আরও একটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এবার এনামুল হক বিজয় (১৫ বলে ১৬) হন সিকান্দার রাজার শিকার। ক্রস খেলতে গিয়ে টপ এজ হয়ে ডানহাতি এই ব্যাটার ধরা পড়েন ব্যাকওয়ার্ড স্কয়ারে। ৮১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

তবে এরপর আর দলকে কোনো বিপদে পড়তে দেননি নাজমুল হোসেন শান্ত আর আফিফ হোসেন। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। আফিফ ২৮ বলে ৩০ আর ২১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাট করা জিম্বাবুয়ের শুরুটা ছিল ভীষণ বাজে। মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে ৩১ রানে হারায় ৫ উইকেট। অবস্থাদৃষ্টে স্বাগতিকদের স্কোর শতরান হবে- এমনটা ভাবা মনে হচ্ছিল বাড়াবাড়ি! কিন্তু সিকান্দার রাজা একপ্রান্ত আগলে এমন এক ইনিংস খেললেন, তাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভদ্রস্থ একটা সংগ্রহ দাঁড় করাতে পেরেছে স্বাগতিক দল। জিম্বাবুয়ে ৮ উইকেটে করেছে ১৩৫ রান।

একপ্রান্ত আগলে ৫৩ বলে সর্বোচ্চ ৬২ রান করেছেন সিকান্দার রাজা। তার সঙ্গে ৬৫ বলে ৮০ রানের পার্টনারশিপ গড়ে অবদান রাখেন রায়ান বার্লও। ৩২ রান করা রায়ার্ন বার্লকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। এই জুটি ভাঙলে সিকান্দার রাজাও ফিরেছেন তার পর। ৫৩ বলে ৬২ রান করা এই ব্যাটারকে বিদায় দিয়েছেন মোস্তাফিজুর রহমান। রাজার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়।

ক্যারিয়ার সেরা বোলিং করা মোসাদ্দেক ২০ রানে নেন ৫ উইকেট। ম্যাচসেরাও তিনি। মোস্তাফিজুর রহমান ৩০ রানে নিয়েছেন ১টি। হাসান মাহমুদও ২৬ রানে ১টি উইকেট নিয়েছেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence