মোসাদ্দেক ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে, নিলেন ৫ উইকেট

৩১ জুলাই ২০২২, ০৬:০৪ PM
মোসাদ্দেক হোসেন

মোসাদ্দেক হোসেন © সংগৃহীত

মোসাদ্দেক হোসেন সৈকতের জাদুকরি বোলিংয়ে নাকাল জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন তিনি, এরপর নিজের কোটার বাকি ৩ ওভারে আরও ৩ উইকেট তুলে নেন এই স্পিনার। ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এটি যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং।

নিজের শেষ ওভারে এসে পঞ্চম উইকেটটি পান মোসাদ্দেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইলিয়াস সানি, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর চতুর্থ বোলার হিসেবে এ কীর্তি গড়লেন মোসাদ্দেক। তাঁর সর্বশেষ শিকার মিল্টন শুম্বা। স্লগ সুইপ করতে গিয়ে মিডউইকেটে হাসান মাহমুদের ভালো ক্যাচে পরিণত হয়েছেন শুম্বা। জিম্বাবুয়ে পঞ্চম উইকেট হারিয়েছে মাত্র ৩১ রানেই।

১৯ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন মোটে ৭ উইকেট। সেখানে আজ এক ম্যাচেই ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ৪ ওভারের কোটা শেষ করার পর মোসাদ্দেকের নামের পাশে শোভা পাচ্ছে ৪-০-২০-৫।

বাংলাদেশের ডানহাতি স্পিনারদের মধ্যে টি-টোয়েন্টিতে এখন মোসাদ্দেকের বোলিং পরিসংখ্যানই সেরা, আগের সেরা ছিল মাহমুদউল্লাহর ১০ রানে ৩ উইকেট।

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য পক্ষে আসেনি নুরুল হাসান সোহানের। রোববার (৩১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ক্রেইগ এরভিন।

ট্যাগ: ক্রিকেট
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9