জিম্বাবুয়ে সফরে অধিনায়ক সোহান

২২ জুলাই ২০২২, ০৬:৫৯ PM
সোহান

সোহান © সংগৃহীত

আসন্ন জিম্বাবুয়ে সফরে নুরুল হাসান সোহানকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মিটিং শেষে এ কথা জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

এদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। সেইসাথে দলে রাখা হয়নি মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকেও।

সন্ধ্যায় জিম্বাবুয়ে সফরকে কেন্দ্র করে রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও পারভেজ হোসেন ইমন।

টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬