স্ত্রীর করা মামলায় কাতার বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টাইন তারকা ডি পল

২২ জুলাই ২০২২, ০৪:২৬ PM
আর্জেন্টাইন ফুটবলার ডি পল

আর্জেন্টাইন ফুটবলার ডি পল © সংগৃহীত

সাবেক স্ত্রী কামিলা হোমসের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছে ডি পলের। স্ত্রীর করা মামলায় কাতার বিশ্বকাপে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে আর্জেন্টাইন ফুটবলার ডি পলের। যদিও সন্তান লালন-পালন নিয়ে তাদের মধ্যে এখনো জটিলতার অবসান হয়নি। সন্তানদের খরচ হিসেবে প্রতি মাসে ৩০ হাজার ইউরোসহ বেশ কিছু দাবি নিয়ে আদালতে যান  কামিলা।  

রেডিও ওরবানাকে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া বলেছেন, নারীঘটিত বিষয়ে বা এমন কিছুতে অপরাধ করে আপনি শাস্তির মুখে থাকলে বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। 

এমন পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এই আর্জেন্টাইনের কাতার যাত্রা। তবে আশা ছাড়ছেন না আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া। দ্রুতই এই সংকট ডি’ পল কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস তার। তবে এখনই হাল ছাড়ছেন না ক্লাদিও তাপিয়া। দলের সেরা খেলোয়াড়কে বিশ্বমঞ্চে পাওয়ার আশা তার। এই সংকট দ্রুতই কেটে যাবে বলেও আশাবাদী তিনি।

আরও পড়ুন: ব্রাজিলের মুখোমুখি না হতে আদালতে আর্জেন্টিনা

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না, কোনো বাবা তার সন্তানকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবে। আর আমি তাদের অনেক দিন ধরেই চিনি। আমি এটাও জানি, সন্তানদের প্রতি পলের কী আবেগ। আশা করছি, সবকিছু সমাধান হয়ে যাবে।

 

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081