গ্রামের রাস্তায় বাইকে ছুটছেন সাকিব, নেই হেলমেট (ভিডিও)

২১ জুলাই ২০২২, ০৮:৪১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

উইন্ডিজ সফর শেষে সাকিব এখন বিশ্রাম করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সোশ্যাল সাইটে নিজের বিভিন্ন কর্মকাণ্ড শেয়ার করছেন নিয়মিত।

এক দিন আগেই দুবাইয়ের প্রডাকশন সিটিতে যুদ্ধসাজে তোলা ছবি পোস্ট করেছেন সাকিব। সেটা কোনো বিজ্ঞাপনের কি না তা জানা যায়নি। এরপর দুবাই থেকে আজ সন্ধ্যায় সোজা গ্রামের রাস্তায় দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডারকে। বেশ ভালোই বাইক চালাচ্ছিলেন তিনি। 'অলরাউন্ডর' বলে কথা। ভক্তরাও কমেন্টে তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।  

৫৩ সেকেন্ডের ভিডিওটিতে সাকিবের মাথায় ছিল না হেলমেট। ভিডিওর কমেন্ট বক্সে ভক্তরা সেই কথা সাকিবকে মনেও করিয়ে দিচ্ছেন। মাহমুদুল হক জালীস নামে একজন লিখেছেন, ‘সাকিব ভাই! হেলমেট পরে চালালে ভালো হতো। নিজের সেফটি হতো এবং মানুষ আপনার হেলমেট পরা দেখে হেলমেট পরে চালাতে উদ্বুদ্ধ হতো। কারণ বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় দূর্ঘটনা দেখে হেলমেট না পরার কারণে।’

আরেকজন লিখেছেন, সাবধান, এটা কিন্তু মরন সাইকেল। হেলমেটটা পরে নিলে ভালো হতো।

 

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close