শিক্ষকদের সামনে ছাত্রকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

১৭ জুন ২০২২, ০৬:০২ PM
কুষ্টিয়ার ছাত্রের ছুরিকাঘাত অভিযোগে গ্রেফতার-

কুষ্টিয়ার ছাত্রের ছুরিকাঘাত অভিযোগে গ্রেফতার- © সংগৃহীত

কুষ্টিয়ায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষকদের সামনে প্রকাশ্যে এক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (১৩ জুন) কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলো- কুষ্টিয়ার কোতোয়ালী থানার পূর্ব মজমপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. সংগ্রাম হোসেন সাইফ (১৯), মিরপুর থানার বেলগাছি গ্রামের আবদুস সবুর বিশ্বাসের ছেলে মুহাম্মদ নাফিস ফুয়াদ (১৯) ও  কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে তামিম শাহরিয়ার (২২)।

আহত শিক্ষার্থীর নাম আবির। সে ওই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আবিরের বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় চারজনকে এজাহারনামীয় ও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুষ্টিয়ায় স্কুল ছাত্র আবিরকে কুপিয়ে আহত করা কিশোর গ্যাংয়ের সদস্যরা চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার স্টেডিয়াম এলাকায় অবস্থান করছে। গ্যাং লিডার সংগ্রামসহ তিনজন পালিয়ে থাকেন চট্টগ্রামে। সেখানে অভিযান চালিয়ে তাদরেকে গ্রেফতার করেন র‌্যাব-৭। 

নগরীর স্টেডিয়াম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করেছে। 

রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9