পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ

১৫ জুন ২০২২, ০৮:৫৯ PM
লোগো

লোগো © সংগৃহীত

বিশ্ব দরবারে পদ্মা সেতুর পটভূমি ও আগমণীবার্তা তুলে ধরতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হচ্ছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন।

সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে মানুষের মাঝে ব্যাপক উপসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এছাড়া যেকোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনের কারণে পরিবর্তন হলো এসএসসি পরীক্ষার তারিখ

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।

সূচি

প্রথম টেস্ট ১৬ থেকে ২০ জুন। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট ২৪ থেকে ২৮ জুন। ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া। প্রথম টি-টোয়েন্টি ২ জুলাই। উইন্ডসর পার্ক, ডমিনিকা।

দ্বিতীয় টি-টোয়েন্টি - ৩ জুলাই- উইন্ডসর পার্ক, ডমিনিকা। তৃতীয় টি-টোয়েন্টি -৭ জুলাই - গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা। প্রথম ওয়ানডে - ১০ জুলাই- গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা। দ্বিতীয় ওয়ানডে - ১৩ জুলাই - গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা। তৃতীয় ওয়ানডে - ১৬ জুলাই - গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা।

রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9