ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দুই পাকিস্তানী ব্যাটার

১৫ জুন ২০২২, ০৫:৫৮ PM
ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দুই পাকিস্তানী ব্যাটার

ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দুই পাকিস্তানী ব্যাটার © সংগৃহীত

বিরাট কোহলিকে হটিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আযম ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা ব্যাটার হয়েছিলেন। ওই জায়গা আরও পোক্ত করেছেন তিনি। তার সঙ্গে রেটিং বেড়েছে ইমাম উল হকের। ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে দুইয়ে উঠেছেন তিনি। ওয়ানডে র‌্যাংকিংয়ে এক ও দুই নম্বর ব্যাটার হয়ে রেকর্ড গড়েছেন বাবর আযম ও ইমাম উল।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এই প্রথম দুই পাকিস্তান ব্যাটার র‌্যাংকিংয়ে সেরা দুই অবস্থান দখলে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ ব্যাট করেছেন বাবর ও ইমাম উল। বাবর এক সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন। তিন ম্যাচেই পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন ইমাম। সব মিলিয়ে পাকিস্তান ওপেনার সাত ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন।  

বাবরের মতে, তার দুর্দান্ত ফর্ম অর্থহীন হয়ে যাবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপে সাফল্য আনতে না পারলে। পাকিস্তানের অধিনায়কের আশা, ব্যাট হাতে ছোটবেলার স্বপ্ন পূরণ করতে পারবেন তিনি। আগামী দেড় বছরে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ের লক্ষ্য তার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ক্রিকেট কোচিং করাবেন আফতাব

এই অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে ২০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ। আর আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাংকিং ব্যাটসম্যান এই দুটি টুর্নামেন্টে চোখ রেখে বলেন, ‘কোনো সন্দেহ নেই আমি আমার ফর্ম উপভোগ করছি। কিন্তু এই ফর্ম নিয়ে আমার প্রধান লক্ষ্য আগামী দেড় বছরে দুটি বিশ্বকাপ জেতা এবং সেটা হলে আমি মনে করবো আমার রানগুলো সোনার মতো।

ওয়ানডে র‌্যাংকিংয়ে দ্বিতীয় হওয়ার পথে তিনি হটিয়েছেন বিরাট কোহলিকে। সাবেক ভারতীয় অধিনায়ক এক থেকে দুই এরপর তিনে নেমে গেলেন। তার রেটিং ৮১১। ইমামের রেটিং ৮১৫। শীর্ষে থাকা বাবর আজম নয়শ’ রেটিং (৮৯২) ছোঁয়ার কাছে। 

ওয়ানডের মতো টি-২০ র‌্যাংকিংয়ে দুই পাক ব্যাটারের কর্তৃত্ব। সংক্ষিপ্ত সংস্করণে বাবর আযম আছেন শীর্ষে। তার ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ান আছেন দুইয়ে। টেস্ট র‌্যাংকিংয়ে অজি টপ অর্ডার ব্যাটার মার্নাস লাবুশানেকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছেন ঘরের মাঠে সিরিজ দিয়ে নেতৃত্ব হারানো জো রুট।

দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
১৫ জেলায় ১১টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে …
  • ২১ মে ২০২৬
‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না’
  • ২১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকা…
  • ২১ মে ২০২৬
পে স্কেল নিয়ে সভায় বসছে কমিটি, চূড়ান্ত ফয়সালা কি আজই?
  • ২১ মে ২০২৬
কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081