বাবা হারানোর শোকে ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা 

০৫ জুন ২০২২, ০১:৪৩ PM
তেভেজ ও মেসি

তেভেজ ও মেসি © ফাইল ছবি

বাবা সেগুন্দো রাইমুন্দোকে হরোনোর শোকে সবধরণের ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ। শনিবার (৪ মে) এক বিবৃতিতে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তেভেজ নিজেই।

বিবৃতিতে তেভেজ বলেন, ‘আমি অবসর নিয়েছি। এটা নিশ্চিত। আমি অনেক প্রস্তাব পেয়েছি। যুক্তরাষ্ট্র থেকেও আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু সব শেষ। আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি। গত বছর আমার পক্ষে খেলা খুব কঠিন ছিল। কিন্তু তারপরও আমি আমার বাবাকে দেখতে পেতাম। আমি খেলা ছেড়ে দিয়েছি কারণ, আমি আমার এক নম্বর ভক্তকে হারিয়ে ফেলেছি।’

তবে তেভেজের বায়োলজিকাল বাবা নন সেগুন্দো রাইমুন্দো। জন্মের আগেই নিজের বায়োলজিকাল বাবাকে হারান তেভেজ। এরপরই তেভেজকে দত্তক নেন তার খালা আদ্রিয়ানো মার্তিনেজ ও তার স্বামী সেগুন্দো রাইমুন্দো। তাদের কাছেই মানুষ হন তিনি। সেগুন্দো রাইমুন্দো ছিলেন তেভেজের সবচেয়ে বড় ভক্ত।

তেভেজ ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। আলবিসেলেস্তেদের হয়ে এই তারকা ফুটবলার ৭৬ ম্যাচে ১৩ গোল করেছেন। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার শিরোপা জেতা মাত্র চার আর্জেন্টাইনের একজন তেভেজ।২০২১ সালের ৩১ মে সবশেষ তাকে পেশাদার ফুটবলে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সেগুন্দো রাইমুন্দো। তাকে হারানোর পর থেকেই ফুটবল থেকে আগ্রহ হারিয়ে ফেলেন তেভেজ। একসময় আর্জেন্টিনার বড় তারকা হিসেবে দাপিয়ে বেড়ানো তেভেজ এ ঘটনার পর ফিটনেস হারিয়ে ফেলেন। এরপরই মাঠ থেকে দূরে সরে যেতে থাকেন।

দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
১৫ জেলায় ১১টার মধ্যে একাধিকবার কালবৈশাখীর সতর্কবার্তা, ঘরে …
  • ২১ মে ২০২৬
‘আমি বেশ কয়েক ঘন্টা ধরে কেঁদেছি, এখানে আসাটা সহজ ছিল না’
  • ২১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকা…
  • ২১ মে ২০২৬
পে স্কেল নিয়ে সভায় বসছে কমিটি, চূড়ান্ত ফয়সালা কি আজই?
  • ২১ মে ২০২৬
কোন কোন লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081