মেসির গোলের রাতে পিএসজির শিরোপা জয়

২৪ এপ্রিল ২০২২, ০৭:৫৫ AM
মেসির গোলের রাতে লিগ ওয়ান শিরোপা জিতেছে পিএসজি

মেসির গোলের রাতে লিগ ওয়ান শিরোপা জিতেছে পিএসজি © ইন্টারনেট

ফরাসি লিগ ওয়ানে দশমবারের মতো চ্যাম্পিয়ন হলো মেসি-নেইমার-এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (২৩ এপ্রিল) রাতে ঘরের মাঠে লিওনেল মেসির এক গোলের লেঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পিএসজি। এতেই লিগের শিরোপা ঘরে ফেরাল ক্লাবটি।

এর আগে গত বছর শিরোপা হারায় পিএসজি। তবে ১৯৮৬, ১৯৯৪, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে লিগ ওয়ানের শিরোপা জেতে ফ্রেঞ্চ ক্লাবটি।

এদিনের ম্যাচে জয়ের দরকার ছিল না মেসি-নেইমারদের। ড্র করলেই শিরোপা ঘরে ফিরবে, এমন সমীকরণে লেঁসের বিপক্ষে মাঠে নামে পিএসজি। তবে প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি পিএসজি। দুই দলই বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।

আরো পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পোলার্ড

বিরতির পর ৫৭ মিনিটে ধাক্কা খায় লেঁস। ডি-বক্সের বাইরে নেইমারকে ফাউল করে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন ডানসো লাল কার্ড দেখেন। তবে পিএসজিকে গোল পেতে কাঠখড়ই পোড়াতে হয়েছে।

দুই স্তরের রক্ষণে মেসি-নেইমার-এমবাপ্পেকে সামলাচ্ছিল লেঁস। ম্যাচের ৬৮ মিনিটে নেইমারের কাছ থেকে বক্সের বাইরে বল পান মেসি। এবার আর ভুল করেননি। এক শটে পরাস্ত করেন লেঁস গোলরক্ষককে।

এতেই শিরোপার সুবাস পায় পিএসজি। জয় দিয়েই শিরোপা উৎসব করার পথে ছিল ক্লাবটি। কিন্তু শেষ সময়ে গোল খেয়ে হাতছাড়া হয়েছে জয়। দশ জনের দলকে হারাতে না পারায় আফসোস সঙ্গী হয়েছে তাদের। তবে দশমবারের মতো শিরোপা ঘরে তুলেছে পিএসজি।

ভ্যাকসিন দিলেও জলাতঙ্কে পাঁচজনের মৃত্যুতে উদ্বেগ, রিটের পর …
  • ২১ মে ২০২৬
সুপ্রিম কোর্টে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ১৫ জুন পর…
  • ২১ মে ২০২৬
ঈদ যাত্রা নিরাপদ করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু বিআরটিএর
  • ২১ মে ২০২৬
ভাঙা আঙুল নিয়েই গোলবার সামলালেন মার্টিনেজ, ৪৪ বছরের অপেক্ষা…
  • ২১ মে ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, আবেদন ৩১ ম…
  • ২১ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081